প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রফিকুর রহমানকে (দোয়াত-কলম) দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন। এর আগে ছিলেন সভাপতি।
গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রফিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মাজহারুল আরও জানান, বিএনপি উপজেলা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো নেতার অবস্থান দল মেনে নেবে না।
এদিকে রফিকুরের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলামের (মোটরসাইকেল) সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।