বিএনপির 'বিদ্রোহী'কে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৫ মার্চ দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁকে বহিষ্কারের কথা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ অনুষ্ঠেয় পার্বতীপুর উপজেলা নির্বাচনে মন্মথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলামকে ১৯ দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাকারিয়া মনোনয়নপত্র দাখিল করেন।