বিএনপি-আ.লীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে আওয়ামী লীগ ও বিএনপির ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাঁচ দফায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শরীফ মঞ্জুর ১৭ জুন চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দেন। গত রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়ব আলীর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হলে তিনি তা গ্রহণ করেন।
আসামিদের মধ্যে আছেন উপজেলা বিএনপির সভাপতি নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, তাঁর ভাই যুবদল নেতা রোকনুজ্জামান; ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মমিন মাস্টার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।