বিএনপি-জামায়াতের দিন শেষ: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মডেল উচ্চবিদ্যালয়-সংলগ্ন মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক জনসভায় ওই ভাষণ দেন। ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রমুখ।