বিএনপি-জামায়াতের নীতিই ছিল মানুষকে ভিক্ষুক বানিয়ে রাখা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট কখনো চাইত না বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। তাদের নীতিই ছিল নিজেদের স্বার্থে দেশের মানুষকে আজীবন ভিক্ষুক বানিয়ে রাখা। তারা দেশটি পরিচালনা করেছে ভিক্ষুকের সরদারের মতো করে।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত কখনোই চায়নি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে। কারণ, তাদের সব সময় লক্ষ্য ছিল ব্যবসা-বাণিজ্য। চাল আমদানি করে দুই পয়সা কামাই করবে, এটাই তাদের লক্ষ্য ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শাসক নয়, সেবক হয়ে দেশ পরিচালনা করেই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। আর এখানেই আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ইনস্টিটিউশনের সভাপতি এ টি এম আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।