বিএনপি-সমর্থিত প্যানেল সাতটি পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার সমিতির জেলা কার্যালয়ে এ নির্বাচন হয়।
সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খানসহ সাতটি পদে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দিনসহ চারজন বিজয়ী হন।