বিএনসিসি এয়ার উইং ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বিমানবাহিনী শাখার ক্যাডেটদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বিএএফ শাহীন কলেজমাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণশিবিরে বিএএফ শাহীন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, বিডিআর কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, শহীদ রমিজ উদ্দিন কলেজসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন ছেলে ও ১৭ জন মেয়ে ক্যাডেট অংশ নেন।প্রশিক্ষণে সামরিক বিষয় ছাড়াও দেশ গঠন ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। আইএসপিআর।