বিএনসিসি ক্লাবের উদ্যোগে স্যানিটাইজ়ার-মাস্ক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনসিসি ক্লাবের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় স্যানিটাইজ়ার-মাস্ক বিতরণ করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
বিএনসিসি ক্লাবের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় স্যানিটাইজ়ার-মাস্ক বিতরণ করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ক্লাবের (বিএনসিসি ক্লাবের) উদ্যোগে শুক্রবার বিকেলে ঢাকার ফার্মগেট, শ্যামলী, মহাখালীসহ বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজ়ার, লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজ়ার বিতরণের ক্ষেত্রে রিকশাচালক, গণপরিবহনের চালক ও চালকদের সহকারীদের বেশি প্রাধান্য দেওয়া হয়।

বিএনসিসি ক্লাবের সভাপতি মোশারফ হোসেন বলেন, এখন আমরা আমাদের নিজস্ব অনুদানে হ্যান্ড স্যানিটাইজ়ার কিনে বিতরণ করলাম। পরে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এর সহযোগিতা নিয়ে কাঁচামাল ক্রয় করে নিজেরাই হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করে বিতরণ করব। এটা আমাদের বিএনসিসি ক্লাবের চলমান কার্যক্রম, আমরা মানুষের পাশে আছি এবং থাকব। বিএনসিসি ক্লাবের সাধারণ সম্পাদক আজিবুর রহমান বলেন, আমরা বিএনসিসি ক্লাবের উদ্যোগে রিকশাচালক ও গণপরিবহনের চালক এবং চালকদের সহকারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজ়ার বিতরণের মাধ্যমে তাদের নিরাপদ ও সচেতন করার চেষ্টা করছি।

বলেন আজ পৃথিবী একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে উন্নত দেশের মতো এত স্বাবলম্বী নয় তাই এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের নিজেদের সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাই করোনা প্রতিরোধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

বিশেষ ভাবে সহযোগিতা করেছেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন তালুকদার। বিতরণ এর সময় আরও উপস্থিত ছিলেন বিএনসিসি ক্লাবের অর্থ সম্পাদক আবু মো. ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল, যুগ্ম অর্থ সম্পাদক সৈয়দ সোহেল, নির্বাহী সদস্য রাহাদ আমিন, প্রচার সম্পাদক হাবিবুর রাহমানসহ সাবেক ক্যাডেট বৃন্দ।