বিএনসিসির 'বিতর্কিত' ধারা সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনসিসি) ‘বিতর্কিত’ ধারা সংশোধনসহ তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন।
গতকাল বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের সমন্বয় পরিষদের প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা ভবনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কে এম আক্তার ফারুক।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বলেন, বিএনসিসির ‘বিতর্কিত’ ধারাসমূহ সংশোধনে গণপূর্তমন্ত্রী সুস্পষ্ট প্রতিশ্রুতি দিলেও তিনি গোষ্ঠী সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেননি। বরং কারিগরি আমলাচক্রের প্ররোচনায় বিএনসিসিতে জাতীয় স্বার্থবিরোধী ধারাসমূহ অক্ষুণ্ন রেখে গেজেট প্রকাশের অনুমতি দিয়ে প্রকৌশল কর্মকাণ্ডকে অশান্ত করার কৌশল নিয়েছেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ফজলুর রহমান খান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ কে এম আবদুল মোতালেব। সমাবেশ শেষে দাবি বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিজ্ঞপ্তি