বিএফইউজের একাংশের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠান থেকে অবিলম্বে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানানো হয়। 

বিএফইউজের একাংশের সভাপতি গোলাম মহিউদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ লুৎফুল হক, বিএফইউজের একাংশের মহাসচিব সৈয়দ মেসবাহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি