বিএফইউজের নির্বাচন স্থগিত করেছেন শ্রম আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএফইউজে
বিএফইউজে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন ঢাকার শ্রম আদালত-১। বৃহস্পতিবার ওই আদালতের চেয়ারম্যান মো. শাহজাহান এ আদেশ দেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ। তিনি বলেন, নির্বাচন স্থগিত চেয়ে দুজন সাংবাদিক মামলা করলে শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিতের এ আদেশ দেন। শুক্রবার বিএফইউজের নির্বাচনে ভোট গ্রহণ করার কথা ছিল।

মামলার বাদী খায়রুল আলম ও সেবিকা রাণীর পক্ষে আইনজীবী মাহবুব ইসমাইল প্রথম আলোকে বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিএফইউজের নির্বাচন স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা সাত দিনের মধ্যে বিবাদীদের জানাতে বলেছেন আদালত। ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেওয়া এবং ২০০ জনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় এই মামলা হয়।

বিএফইউজে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, শ্রম আদালত-১ নির্বাচন স্থগিত করেছেন। এ জন্য সব প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শুক্রবার নির্বাচন হচ্ছে না।