সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদ (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ রোববার সকাল আটটা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মেরুদণ্ড-সংক্রান্ত রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার হয়।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে আলতাফ মাহমুদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তাঁর দাফন হবে।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আলতাফ মাহমুদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।