বিএফইউজের সভাপতি পদে নির্বাচন ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশের) সভপতি পদে নির্বাচন আগামী ২৯ জুলাই। গতকাল রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সংগঠনটি।
তফসিল ঘোষণা উপলক্ষে বিএফইউজের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির অপর দুই সদস্য অশোক কুমার সিনহা ও শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, আগামী ১-৩ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, ৩ জুলাই বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১০ জুলাই বেলা ১১টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জুলাই বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ১৪ জুলাই বেলা ১১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বিজ্ঞপ্তি।