বিএফএফইএর প্রেসিডেন্ট আমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আর্ক সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিন উল্লাহ। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ছবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বেলায়েত হোসেন।
গত বুধবার বিএফএফইএর ৩২তম বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে ওরিয়েন্টাল ফিশ প্রসেসিং অ্যান্ড কালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেখ মো. আবদুল বাকি এবং মীনহার সি ফুডস লিমিটেডের পরিচালক দেবব্রত বড়ুয়া ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি