বিএবির মান বিশ্বমানে উন্নীত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মান বিশ্বমানে উন্নীত করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বিএবির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানিপণ্যের মান নিশ্চিত করার ওপর জোর দেন। খবর বাসসের।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁকে জানায়।