বিএম কলেজের ছাত্রাবাস ভবনের একাংশে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সুরেন্দ্র নাথ ছাত্রাবাসের পুরোনো ভবনের একাংশ ধসে পড়েছে। গতকাল সোমবার সকালে জেলেবাড়ির পুলসংলগ্ন এলাকায় অবস্থিত শত বছরের পুরোনো এই ছাত্রাবাসের পূর্ব দিকের একাংশ ধসে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঝুঁকিপূর্ণ এ ভবন নিয়ে মামলা থাকায় কলেজ কর্তৃপক্ষ এটি ভেঙে ফেলতে পারছে না। ওই ভবনের পাশেই ৪২ জন শিক্ষার্থী টিনশেড ছাত্রাবাসে বসবাস করছেন। তাঁরাও ঝুঁকির মধ্যে রয়েছেন।
সুরেন্দ্র নাথ ছাত্রাবাসের বিএম কলেজের ইংরেজি বিভাগের ছাত্র বাবুল দত্ত বলেন, সকাল আটটার দিকে হঠাৎ বিকট শব্দে ভবনের পূর্ব দিকের অংশ ধসে পড়ে। এ সময় মূল ভবনের পাশে থাকা টিনশেড ছাত্রাবাসের বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।