বিএমএ ও স্বাচিপের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের (আবশ্যিক, সৃজনশীল, প্রথম পত্র) ২ নম্বর প্রশ্নের ব্যাপারে আপত্তি তুলেছে পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। ২ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসির বাংলা প্রশ্নপত্রের ২ নম্বর প্রশ্নের একটি অংশে আছে ‘জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার’। বিএমএ বলেছে, এতে চিকিৎসকদের হেয় করা হয়েছে। স্বাচিপ বলেছে, এর মাধ্যমে একটি মহল চিকিৎসা পেশাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। পৃথক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দুটি সংগঠনই প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে।