বিএমএ নির্বাচনে বাম প্যানেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাজীবী চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বামপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডিএইচইএন)। প্যানেলে ডা. এস এম ফজলুর রহমানকে সভাপতি ও ডা. শাকিল আখতারকে মহাসচিব পদে প্রার্থী করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণার পাশাপাশি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএইচইএনের সভাপতি অধ্যাপক নাজমুন নাহার। ২২ ডিসেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি