বিএমএ নির্বাচনে স্বাচিপ ও ড্যাবের প্রার্থী ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আসন্ন নির্বাচনে বর্তমান সরকার-সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিরোধী দলের সমর্থক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্যানেল আকারে প্রার্থী চূড়ান্ত করেছে।স্বাচিপের প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি পদে বিএমএর বর্তমান সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব পদে এম ইকবাল আর্সলান ও সাংগঠনিক সম্পাদক পদে উত্তম কুমার বড়ুয়া। গতকাল বুধবার স্বাচিপের এক বিজ্ঞপ্তিতে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।ড্যাবের পক্ষে সভাপতি পদে এ কে এম আজিলুল হক, মহাসচিব পদে এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে আবদুল ওয়াহাব প্রার্থী হয়েছেন বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।