বিএমএ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএমএ নির্বাচনে চিকিৎসকদের মারধর, হয়রানি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনেছেন বিএনপি (ড্যাব) ও জামায়াতপন্থী (এনডিএফ) চিকিৎসক পরিষদের নেতারা। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিরুদ্ধে এই অভিযোগের পাশাপাশি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা।গতকাল সোমবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন খুরশিদ জামিল-আবদুল মোত্তালিব পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলীম, নির্বাচন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মান্নান, বিএমএর সাবেক সভাপতি গোলাম মর্তুজা হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্য উপস্থাপন করেন সভাপতি পদপ্রার্থী খুরশীদ জামিল চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘১৮ নভেম্বর আমাদের পরিষদের সমর্থক দুই চিকিৎসককে হাসপাতালে মারধর করা হয়। আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।’