প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রতন কুমার সিংহ গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী বিএমএর নতুন সদস্যপদ সংগ্রহ ও নবায়নের শেষ তারিখ ২৭ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ এপ্রিল। মনোনয়নপত্র সংগ্রহ ৫-৮ এপ্রিল এবং জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল। ২০১৩ সালে চুয়াডাঙ্গা বিএমএর সর্বশেষ নির্বাচন হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি