বিএমওর ১০ প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের চলমান জঙ্গি আতঙ্কের প্রভাব পড়েছে ঢাকার অবিবাহিত তরুণদের ওপর৷ ঢাকায় বসবাসরত তরুণেরা এই পরিস্থিতি থেকে মুক্তির দাবি করেছেন৷ এ উদ্দেশ্যে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মেস সংঘ (বিএমও) এক প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে৷
বিএমওর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্ব এ সময় আরও উপস্থিত ছিলেন মহাসচিব আয়াতুল্লাহ আকতার, ঢাকা মহানগর সভাপতি সৈয়দ আখতার সিরাজী, রাসেল আনান, শাহরিয়ার বাহাদুর, রফিকুল ইসলাম প্রমুখ৷ কর্মসূচিতে বিএমও মেসবাসীর সুবিধার্থে ১০ দফা প্রস্তাব উত্থাপন করে৷