বিএমটিএর নির্বাচন কমিশন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হজরত বিপ্লব-তানভীর পরিষদ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এম-ট্যাব মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বলেন, বিএমটিএর বর্তমান কমিটির মেয়াদ প্রায় তিন বছর আগে শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে সাধারণ মেডিকেল টেকনোলজিস্টদের মতামত না নিয়ে নিজেদের আজ্ঞাবহ লোক দিয়ে যে নির্বাচন কমিশন গঠন করেছে, তা অবৈধ। বিজ্ঞপ্তিতে অবিলম্বে এ নির্বাচন কমিশন বাতিল করে সাধারণ সভার মাধ্যমে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে গঠনতন্ত্র মোতাবেক ভোটার তালিকা প্রণয়নের দাবি করা হয়। বিজ্ঞপ্তি।