প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সাধারণ সভায় অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সভাপতি, অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম সহসভাপতি এবং রোকেয়া সুলতানা তিন বছরের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অধ্যাপক এম ইকবাল আর্সলান, অধ্যাপক মো. মনিরুজ্জামান ভুঁইয়া, অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক মো. ইসমাইল খান এবং জামাল উদ্দিন চৌধুরী কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ সহিদুল্লা পূর্ববর্তী সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিনের স্থলাভিষিক্ত হয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বিএমডিসি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বাসস