বিএল কলেজে কাল থেকে ছাত্র-ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি বিএল কলেজে কাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র-ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ।কলেজ শাখা ছাত্রলীগের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কলেজের তিতুমীর হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান (বাংলা, সম্মান শেষ বর্ষ) গত বুধবার রাতে চার-পাঁচজন সহপাঠীকে সঙ্গে নিয়ে হলের সামনের মাঠে বসে গল্প করছিলেন। এ সময় আট-নয়জন সন্ত্রাসী জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. শফিউল্লাহ সরদার বলেন, হামলার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ছাত্র-ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু জনা নেই।