বিএল কলেজের দুই ছাত্রকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ব্রজলাল কলেজের (বিএল) দুই ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় কলেজের জোহা হলের ২১৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আনোয়ারুল ইসলাম (২৫) ও মো. আলম (২৫)। তাঁরা দুজনই অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। হলের শিক্ষার্থীরা জানান, শুক্রবার হওয়ায় কলেজ এলাকা ছিল ফাঁকা। তা ছাড়া অনেকে নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়েছিলেন। এ সময় কে বা কারা এসে হলে ওই কক্ষে ঢুকে আনোয়ারুল ও আলমকে উপর্যুপরি আঘাত করে ফেলে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারের পেট কেটে যায়।