বিএলডিএ সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ জুন পূর্ত মন্ত্রণালয়ে ঢাকা মহানগরের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বিষয়ক সভায় বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস্ অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) সভাপতি আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ‘অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের সব ট্রাস্টি। অ্যাসোসিয়েশনের পক্ষে নির্বাহী পরিচালক সাদিকুল ইসলাম ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান। গতকাল সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ত প্রতিমন্ত্রী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ড্যাপের রিভিউ কমিটি, সুশীলসমাজের প্রতিনিধি, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধিদের উপস্থিতেতে এহেন হুমকিমূলক আচরণ ট্রাস্টিদের বিস্মিত ও মর্মাহত করেছে।