বিএসএইচআরএম ও গ্রামীণফোনের এইচআর সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-গ্রামীণফোন ইন্টারন্যাশনাল এইচআর কনফারেন্স-২০১৪ গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
দেশ-বিদেশের খ্যাতনামা মানবসম্পদ বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত কনফারেন্সের উপজীব্য ছিল ‘পিপলস ফার্স্ট’। প্রধান অতিথির বক্তব্য দেন এপিএফএইচআরএমের প্রেসিডেন্ট আরনেস্টো জি এসপিনোসা এবং বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মো. মোশর্রফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের সিইও বিবেক সুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপলস অ্যান্ড অর্গানাইজেশনের ডি রাজীব ক্রিশনান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম, আইএলওর কনসালটেন্ট ফ্রান্সিস ডি’সিলভা, এফআইসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, ডিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. সবুর খান, ইউনিক গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুর আলী, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব এ আর খান। কনফারেন্সে হিউম্যান রিসোর্সের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় সম্পর্কে অতিথিরা তাঁদের মতামত উপস্থাপন করেন। সেমিনারে সভাপতির দায়িত্বে ছিলেন বাহাউদ্দিন মিয়া (সাধারণ সম্পাদক, বি এস এইচ আর এম)। বিজ্ঞপ্তি।