বিএসএইচআরএমের আন্তর্জাতিক সম্মেলন ৮ ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) আগামী ৮ ডিসেম্বর ঢাকার সোনারগাঁও হোটেলে দ্বিতীয় আন্তর্জাতিক এইচআর সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্প্রতি বিএসএইচ আরএম আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে বিএসএইচআরএমের সভাপতি মোশারফ হোসেন এবারের সম্মেলনের প্রতিপাদ্য সম্পর্কে সবাইকে অবহিত করেন। বক্তব্য দেন সম্মেলন কমিটির চেয়ারম্যান বাহাউদ্দিন মিঞা। এ বছর বিএসএইচআরএম তিনজনকে এইচআর প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান করবে। বিজ্ঞপ্তি।