বিএসএইচআরএমের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। নির্বাচনে গ্রামীণফোন লিমিটেডের মো. আবদুছ ছালাম ভূঁইয়া সভাপতি, নকিয়া সিমেন্স নেটওয়ার্কের নূর মোহাম্মদ সহসভাপতি, হুয়াই টেকনোলজিসের আসিফ জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেয়ার্ন এনার্জির সাঙ্গু ফিল্ড লিমিটেডের গুলনাজ সেহমাত করিম কোষাধ্যক্ষ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দিলরুবা সারমিন খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নয়জন। বিজ্ঞপ্তি।