বিএসএফ তিন বাংলাদেশিকে ফেরত দিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া তিন বাংলাদেশিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গতকাল মঙ্গলবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের ফেরত দেয়। তাঁরা হলেন নালিতাবাড়ী উপজেলার খলচান্দা গ্রামের আবদুস সালাম, শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের ফিলিপ সাংমা ও ময়মনসিংহ সদর উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের বাচ্চু মিয়া। ওই তিন ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলখানায় বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।