বিএসএফ দল বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কোর্সে অংশ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪১ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে। শুক্রবার সকাল নয়টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে বিএসএফ দলটি বাংলাদেশে আসে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত বিজিবি-১২ ব্যাটালিয়নের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, দলটি চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রে ওই কোর্সে অংশ নেবে। দলে ত্রিপুরা বিএসএফের ডেপুটি কমিশনার অশোক কুমারের নেতৃত্বে ১৬ জন কর্মকর্তা ও ২৫ জন সদস্য রয়েছেন। আজ সোমবার থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ চলবে।