প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্তে গত শুক্রবার আনারুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তিনি চরবাগডাংগা ইউনিয়নের রোডপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি চরবাগডাংগা সীমান্ত থেকে আনারুল ইসলামকে কয়েকজন ভারতীয় নাগরিক অপহরণ করেছে—এমন সংবাদের ভিত্তিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। গত শুক্রবার দুপুরে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকাবৈঠকের মাধ্যমে আনারুলকে ফেরত দেওয়া হয়।