বিএসএফ ময়মনসিংহ সেক্টরের অধীন কোনো সীমান্তে গুলি করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে। বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডের উদ্যোগে গতকাল বুধবার নাকুগাঁও-ডালু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে এই বৈঠক হয়।সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের শিলংয়ের মহাপরিদর্শক (আইজি) সুদেশ কুমার।বৈঠক শেষে কর্নেল মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের ওপার থেকে আসা মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তা বন্ধ করতে বিএসএফসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো একত্রে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। ময়মনসিংহ সেক্টরের অধীন কোনো সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকের ওপর বিএসএফ গুলি করবে না বলে আশ্বাস দিয়েছে।’কর্নেল নজরুল আরও বলেন, ৪ মার্চ নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বিএসএফের একজন গোয়েন্দা কর্মকর্তার বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় সুদেশ কুমার দুঃখ প্রকাশ করেছেন।