বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবির ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় (নো মানস ল্যান্ড) এই শুভেচ্ছা বিনিময় হয়। 

১২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে আখাউড়া কোম্পানি সদর দপ্তরের অধিনায়ক সুবেদার আমিনুর রহমান বিএসএফ আগরতলার লঙ্কামুড়া ক্যাম্প কমান্ডার কিষান কুমারের হাতে মিষ্টি দিয়ে এই শুভেচ্ছা জানান।
এ সময় সীমান্তের দুই পাশে দুই দেশের অনেক নাগরিক সীমান্তরক্ষী বাহিনীর এই সৌহার্দ্য করতালি দিয়ে স্বাগত জানান। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও জোয়ানরাও একে অপরের সঙ্গে করমর্দন করে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি আখাউড়া কোম্পানি সদর দপ্তরের অধিনায়ক সুবেদার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এই শুভেচ্ছা দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য ও প্রীতি বৃদ্ধি করে।