বিএসএফকে মিষ্টি পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠিয়েছে। গতকাল রোববার সকালে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ি দিয়ে এসব মিষ্টি পাঠানো হয়। ভারতের জাতীয় দিবসেও বিএসএফ বিজিবিকে মিষ্টি পাঠিয়ে থাকে। বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিপরীতে ৫৩ বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নে মিষ্টি পাঠানো হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বিজিবির পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।