বিএসএফের আশ্রয়কেন্দ্র থেকে ফিরলেন ৩০ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা দিয়ে প্রবাহিত তিস্তায় আকস্মিক বন্যায় গত বুধবার কাদেরের চরের খেতে কাজ করতে থাকা ৩০ বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা নিজ বাড়িঘরে ফিরে এসেছেন।
গত বুধবার রাতে দহগ্রাম-আঙ্গরপোতা গিয়ে দেখা গেছে, তিস্তার উজানে থেকে বয়ে আসা পাহাড়ি ঢলে দহগ্রাম ইউনিয়নের প্রায় পাঁচটি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় সীমান্তের তিস্তা নদীতে জেগে ওঠা কাদেরের চরে কাজ করতে গিয়ে ৪০ বাংলাদেশি আটকা পড়েন। একটি ইঞ্জিনচালিত নৌকায় ১০ জন ফেরত আসতে পারলেও ৩০ জন সেখানে আটকা পড়েন।