বিএসএফের গুলি, দিনমজুর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে গতকাল সোমবার সকালে নুর ইসলাম (২৮) নামের বাংলাদেশি এক দিনমজুর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বিজিবি ও এলাকাবাসীর কয়েকজন জানান, গতকাল সকাল সাতটায় ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের ৯৪৬ নম্বর পিলারের ৫ নম্বর সাব-পিলারের পাশে শূন্যরেখায় কয়েকজন দিনমজুর জমির উদ্দিনের জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের দিনহাটা থানার ঝিকড়ি বিওপির টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে হঠাৎ কয়েকটি গুলি ছোড়েন। এতে ভেল্লীটারী গ্রামের দিনমজুর নুর ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন।