বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সিরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, বুড়িরহাট বিওপির আওতাধীন চন্দ্রপুর সীমান্তে মালদহ নদের তীরবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় বিএসএফের সদস্যরা পাঁচটি গুলি ছোড়েন। এ সময় সিরাজুলের হাঁটু ও কোমরের মাঝামাঝি গুলি লাগে। এরপর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। বাংলাদেশ সীমান্তে আনার পর তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পার্শ্ববর্তী লতাবর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।বিজিবির দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ ক্যাম্প কমান্ডারের কাছে চিঠি পাঠানো হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।