বিএসএফের গুলি, প্রতিবাদ বিজিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে গতকাল শনিবার সকালে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর গ্রামের কিছুসংখ্যক লোক সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তারা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায় বিজিবি। চিঠি পেয়ে সকাল সাড়ে ১০টায় জামালপুর সীমান্তের পিলারসংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে বিবিজি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।