বিএসএফের গুলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী ভোটহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল শেখ (৫০) নামে বাংলাদেশি এক গরুর ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভারতের কুচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ভূরুঙ্গামারী বাগভান্ডার কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন জানান, গতকাল ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।