বিএসএফের গুলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ২ নম্বর পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী সীমান্তে গতকাল মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজোয়ান হোসেন (৩২) নামের একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার রহমতপুর গ্রামে। রেজোয়ানকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।