বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি গরু ব্যবসায়ী শামছুল হক (২৫) গতকাল রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার ভোরে উপজেলার বালাতারী সীমান্তে ভারতের নটকোবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৯৩১ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন ব্যবসায়ী শামছুল হকসহ কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে বালাতারী গ্রামের কেসমত আলীর ছেলে শামছুল হক মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত শামছুলকে পরে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে তিনি মারা যান।