বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তে গতকাল শনিবার বিএসএফ সদস্যদের গুলিতে আবু বক্কর (৩৬) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আবু বক্কর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মণ্ডল গ্রামের আলী বকরের ছেলে।
বিজিবি বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ূন কবীর বলেন, আবু বক্করের ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। আবু বক্কর গতকাল সকাল আটটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১-এর ১ এসের কাছে গরু চড়াতে গেলে ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদসস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে নো-ম্যান্স এলাকায় গুলিবিদ্ধ আবু বক্কর অবচেতন অবস্থায় পড়ে থাকেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে মৃত ভেবে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়ে দেন। এ ঘটনা জানার পর বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
৪৫ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।