বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেিশ যুবক জনি ইসলামের (২০) লাশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ৷
গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ভারতের হিলি থানার উপপরিদর্শক (এসআই) শংকর সম্ভু দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানার এসআই জাহিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন৷ জনি পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে৷
বিজিবি ও এলাকাবাসী জানান, গত সোমবার ভোরে জনি একদল গরু ব্যবসায়ীর সঙ্গে হাটখোলা সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান৷ সে সময় বিএসএফের গুলিতে তিনি গুরুতর আহত হন৷ পরে তাঁকে ভারতের দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই দিন সকাল আটটার দিকে জনির মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে৷
জাহিদুল ইসলাম জানান, জনির ডান হাতে বুলেটের বড় ক্ষতচিহ্ন ছিল৷