বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আমবাড়ী ছিটমহল সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শিমুল প্রধানের লাশ ময়নাতদন্ত শেষে গত বৃহস্পতিবার রাতে তাঁর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷
শিমুলের (২৮) বাড়ি উপজেলার ধবলসুতির বুড়িরবাড়ী গ্রামে৷ গত বুধবার রাতে গরু আনতে আমবাড়ী ছিটমহল সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারত যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি৷ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিমুল মারা যান৷