বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তি হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়ারবাড়ী (খেংন্টি) গ্রামের বদির মোয়াজ্জেনের ছেলে চান্দু মিয়া (২৫)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে উপজেলার মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে চান্দু মিয়াসহ ১০-১১ জন ব্যবসায়ী ধরলা নদীর ওপারে ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হাঁড়িপাড়া গ্রামে গরু কিনতে যান। গরু নিয়ে ফেরত আসার সময় কুচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চেংড়াবান্ধা ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় চান্দু মিয়ার মাথায় গুলি লাগে। সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে বাড়ি নিয়ে আসেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল হামিদ বলেন, ঘটনার বিষয়ে জানতে চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।