বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে বাংলাদেশের কিছু গরু চোরাকারবারি খালিষাকোটালসংলগ্ন সীমান্তের কাছ দিয়ে ভারত থেকে কাঁটাতারের বেড়াবিহীন ফাঁকা জায়গা দিয়ে ৩৫-৪০টি গরু নিয়ে আসছিলেন। এ সময় ভারতীয় ১২৪ নম্বর ব্যাটালিয়নের বশকোটাল ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে মুকুল মিয়ার পিঠে গুলি লাগে। এ সময় অন্যরা পালিয়ে যান। মুকুলের বাড়ি ফুলবাড়ীর পশ্চিম বালাটারী গ্রামে। ৪৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার রাইমোহন বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং আহত যুবককে ফিরিয়ে দিতে বিএসএফকে চিঠি দিয়েছি।’