বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

আহত বাংলাদেশি আবদুল হান্নান (৪৫) বুড়িপোতা খালপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে।

মিরপুরের ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, সীমান্তে গুলি ঘটনার তদন্ত করা হবে।