বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহিম (৩৫)। তিনি উপজেলার দামাড়পাড়া গ্রামের ইসমুত উদ্দিনের ছেলে।বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে রহিম ভারতে ঢোকেন। কিছুক্ষণ পর তিনি গরু কিনে জামালপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভীমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করেন।